বৃষ্টি উপেক্ষা করে আনোয়ারুল আজিমের জানাজায় লক্ষাধিক লোকের সমাগম

আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:১৭ পিএম

কুমিল্লা -৯ (লাকসাম -মনোহরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিম (৮০) মারা গেছেন।

শনিবার (৩১ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভানুধ্যায়ীসহ দলীয় নেতাকর্মী রেখে যান।

মরহুমের পাঁচটি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রথম জানাজা সকাল সাড়ে দশটায় রাজধানীর মহাখালী নিউ ডিওএইচএস, দ্বিতীয় জানাজা দুপুর ১২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, তৃতীয় জানাজা বাদ আছর লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, চতুর্থ জানাজা বাদ মাগরিব মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এবং পঞ্চম ও শেষ জানাজা বাদ এশা মরহুমের নিজ বাড়ি শরিফপুর গ্রামে অনুষ্ঠিত হয়।

বিএনপির এ বর্ষীয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদ কর্নেল (অব.) এম আনোয়ারুল আজিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর কুমিল্লায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকজুড়ে প্রিয় নেতাকে নিয়ে বিএনপিও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশের পাশাপাশি লিখছেন আবেগময় স্মৃতি কথা।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (লাকসাম -মনোহরগঞ্জ) আসন থেকে বিজয়ী হন আনোয়ারুল আজিম। ২০১৬ সালে তিনি বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা শাখার নেতৃবৃন্দ, লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং লাকসাম-মনোহরগঞ্জ প্রেসক্লাব।

লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের জানাজার নামাজে উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু,সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ড. এ কে এম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইলিয়াস পাটোয়ারী, জামায়াত নেতা অধ্যাপক রেজাউল করিম, ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক, কুমিল্লা জজকোর্ট আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা সেলিম মাহমুদ, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্চু, জসিম উদ্দিনসহ কুমিল্লা মহানগর, কুমিল্লা দক্ষিণ জেলা ও লাকসাম উপজেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের লক্ষাধিক জনতা।

পঞ্চম জানাজা শেষে মরহুমকে মনোহরগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

একাত্তর/আরএ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর