ব্রাহ্মণবাড়িয়ায় শসা খাওয়া নিয়ে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

আপডেট : ১০ জুন ২০২৫, ০২:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় চুরি করে শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা যাবত সংঘর্ষ হয়েছে। এতে নারী, শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) সকালে জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানান, বাড়ির পাশে শসা চাষ করেছেন সরকার বাড়ির জুয়েল মিয়া। সেই শসা গত কয়েকদিন ধরে রাতের বেলায় কে বা কারা চুরি করে খেয়ে ফেলে। পরে বড় হাটির লোকজন কাজটি করেছে বলে দাবি করে তাদের কাছে শালিস চাওয়া হয়। কিন্তু তারা এতে নারাজ হয়ে সকালে সরকার বাড়ির ওপর হামলা চালায়। পরে তা এলাকাজুড়ে ছড়িয়ে পরে।  এক পর্যায়ে তারা দেশি অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত অনেকেই নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ খাইরুল আলম বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর