চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১ দালাল আটক

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৯:১৭ পিএম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে ২১ দালালকে আটক করেছে র‌্যাব-৭। চক্রটি সরকারি এই হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেওয়াসহ বিভিন্ন ফার্মেসি থেকে রোগী ও স্বজনদের ওষুধ কিনতে প্রলুব্ধ করে আসছিলো। তাদের হাত ছিলো হাসপাতালের শয্যা ও অ্যাম্বুলেন্সের কারসাজিতেও।

বুধবার (২৫ জুন) দিনভর হাসপাতালটির বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গত এক সপ্তাহ ধরে চমেক হাসপাতালে র‍্যাবের গোয়েন্দা দলের সদস্যরা রোগী সেজে দালালদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। অবশেষে দিনভর অভিযান ২১ জনকে হাতেনাতে আটক করা হয়েছে।

তিনি জানান, আটক দালালদের কয়েকজন এর আগেও আটক হয়েছিলেন। কিন্তু তারা আইনের ফাঁক গলে বেরিয়ে আবারও এই কাজে জড়িয়ে পড়েন।

চমেক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে প্রতিদিন কয়েক হাজার রোগী সেবা নিতে আসেন। যাদের বেশির ভাগ আসেন নগরীর আশেপাশের উপজেলা ও জেলা থেকে। মূলত গ্রাম ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা রোগী ও তাদের স্বজনদের টার্গেট করে এসব দালাল চক্র। কমিশনের বিনিময়ে এসব দালাল সরকারি হাসপাতালে আসা রোগীদের বিভিন্ন বেসরকারি ল্যাবে পরীক্ষা ও বেসরকারি হাসপাতালে ভর্তি ও সেই সঙ্গে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনতে প্রলুব্ধ করে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইসরাক জানান, রোগী ও স্বজনদের সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ২১ জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন এ ধরণের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, সরকারি বিভিন্ন সংস্থার মাধ্যমে এ ধরণের অভিযানের ফলে সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত হবে। এতে হাসপাতালের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। 

একাত্তর/এসি
কক্সবাজারের কলাতলী এলাকার ডলফিন মোড়ের একটি ফিলিং স্টেশনের গ্যাস পাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে  চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে (চমেক) আনা হয়েছে। এদের মধ্যে তিনজনকে আইসিইউতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ৩০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। পরে চমেক হাসপাতালের জন্য প্রস্তাবিত বার্ন ইউনিটের...
চট্টগ্রামসহ দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বাইরের বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কেনাসহ নানা জিনিস কিনতে বাধ্য করা দুই দালালকে আটক করেছে দুদক। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি)...
মেহেরপুর জেনারেল হাসপাতাল এলাকা থেকে নারীসহ ছয় দালালকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়। এদের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর