মসজিদে মিললো নিখোঁজ মেয়ে শিশুর মরদেহ, জিজ্ঞাসাবাদে মুয়াজ্জিন

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি মসজিদের দোতলা থেকে নিখোঁজ এক মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের মুয়াজ্জিনকে থানায় নিয়ে গেছে পুলিশ। 

রোববার (৬ জুলাই) সকালে জেলা সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের  হাবলিপাড়া এলাকার মসজিদ থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম মায়মুনা আক্তার ময়না (৯)। সে ওই ইউনিয়নের শাহবাজপুর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। ময়না স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ও একটি কাওমি মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। 

সরাইল থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী জানান, শিশুটি শনিবার থেকে নিখোঁজ ছিলো। স্থানীয়রা সকালে ওই মসজিদের দোতলায় শিশুটির মরদেহ দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) থানা পুলিশ ঘটনা তদন্ত করছে। 

একাত্তর/এসি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
লক্ষ্মীপুরের রায়পুরে বহুল আলোচিত ফাতেমা আক্তার হত্যা মামলার ছয় বছর পার হলেও এখন পর্যন্ত উদঘাটন হয়নি মৃত্যুর প্রকৃত রহস্য। দীর্ঘ এই সময়ে তদন্ত কর্মকর্তা বদলেছেন আটজন। অবশেষে বিচার ও নিরাপত্তার...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে, স্বামী-স্ত্রীর মতো নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
আগামী দুই মাস দেশে ডেঙ্গু সংক্রমণে মৃত্যুর ঝুঁকি বেশি বলে সতর্ক দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় একযোগে কাজ করবে বলে জানানো হয়েছে।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর বিএসএফ নিহতের মরদেহ বর্ডার গার্ড বাংলাদেশের...
সিলেটে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর