১৬৯ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে ধানের শীষ

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত পাওয়া ১৬৯টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে বেসরকারিভাবে এই কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা শুরু করেন জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।

ঘোষিত ১৬৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ৭ হাজার ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জোটের প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ১৬ ভোট।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলে এই ভোটগ্রহণ প্রক্রিয়া। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন।

উল্লেখ্য, এই উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূল লড়াই ধানের শীষের মির্জা ফয়সল আমীন ও দাঁড়িপাল্লার দেলাওয়ার হোসেনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও অন্য প্রার্থীরা হলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের বটগাছ প্রতীকের প্রার্থী আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে চূড়ান্ত ফল নিশ্চিত করা হবে।

একাত্তর/এআরএস
শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। দুপুর দুইটা পর্যন্ত আসনটিতে ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।  
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে নির্বাচন কমিশন (ইসি) ছোট করে দেখছে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় নির্বাচনের মতোই এতে প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন...
উৎসবমুখর ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ঠাকুরগাঁও-১ আসনের বহুল কাঙ্খিত উপনির্বাচন। নির্বাচন কমিশন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে সমস্ত প্রস্তুতি...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা অভিযোগগুলোর কোনোটিই নির্বাচন কমিশন (ইসি) ছোট করে দেখছে না বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, এখন পর্যন্ত...
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আকস্মিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় প্রায় পৌণে পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের হানেদা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চার দিনের সফর...
বিদ্যুৎ উৎপাদন শুরুর একেবারে চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে দেশের ইতিহাসে সর্ববৃহৎ একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের সফল পারমাণবিক বিক্রিয়া এবং ভৌত...
চলতি নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এই মাস জুড়ে আগের নির্ধারিত দর অনুযায়ীই ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল বিক্রি হবে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক ঐতিহ্যবাহী সংবাদ মাধ্যম 'সিটি অ্যান্ড স্টেট'-এর প্রকাশিত “২০২৬ হু’জ হু ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস” তালিকায় মর্যাদাপূর্ণ স্থান লাভ করেছেন বাংলাদেশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর