ঠাকুরগাঁও উপ-নির্বাচন নিয়ে যে অভিযোগ করলো জামায়াত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার জন্য বিএনপি অনিয়ম ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই গুরুতর অভিযোগ তোলেন।

গোলাম পরওয়ার দাবি করেন, ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে বলে তথ্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যা সম্পূর্ণ অসত্য।

জামায়াতের এই শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, নির্বাচনের দিন সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে সরাসরি বাধা দেয়া হয়েছে এবং পুরো এলাকা জুড়ে ব্যাপক ভীতি ছড়ানো হয়েছে। এমনকি নির্বাচনের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও মনস্তাত্ত্বিক ভয় ঢুকিয়ে দেয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

প্রভাব বিস্তারের সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, বিএনপির প্রার্থীর বড় ভাই রাষ্ট্রপতির পদে থাকার সুযোগে ক্ষমতার প্রভাব খাটিয়ে সাধারণ ভোটারদের প্রভাবিত করছেন।

এছাড়া ভোটগ্রহণে প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ব্যালট পেপারের মুড়িতে আগেই সিল ও স্বাক্ষর মেরে রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরীক্ষা ছাড়াই পোলিং ও প্রিসাইডিং অফিসাররা নিরপেক্ষ ভূমিকা ছেড়ে একটি দলের হয়ে কাজ করছেন।

একাত্তর/এআরএস
চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনের পর এবার নতুন এক প্রেক্ষাপটে উদযাপিত হচ্ছে মহান মে দিবস। দিনটি উদযাপনে শ্রমিকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে রাজধানীর পল্টন এলাকা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে আপিল বিভাগ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার জন্য কাকে উপদেষ্টা নিয়োগ দেবে তা নির্ভর করে প্রধান উপদেষ্টার ওপর। এখানে রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করতে হবে, বিষয়টি...
চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।  
ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের জনপ্রিয় অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত।
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে আবারও নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। সম্ভাব্য এই হামলার পর তেহরান যেন মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র ও তাদের তেল...
শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। দুপুর দুইটা পর্যন্ত আসনটিতে ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।  
দেশজুড়ে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর