নির্বাচিত সরকার ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকবে না: বুলু

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৬:০৩ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকে থাকবে না। আইনশৃঙ্খলাসহ নানা সঙ্কট উত্তরণের একটি মাত্র রাস্তা হচ্ছে নির্বাচন। নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে কুমিল্লার লাকসামে পৌর অডিটোরিয়ামে আয়োজিত লাকসাম, মনোহরগঞ্জ উপজেলা ও লাকসাম পৌরসভা বিএনপির তিনটি ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা, সার্বভৌমত্বের মূর্ত প্রতীক ও আপোসহীন নেত্রী উল্লেখ ও তার উদ্ধৃতি দিয়ে বরকত উল্লাহ বুলু বলেন, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকার আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করলে দেশ সমৃদ্ধশালী হবে। 

এসময় বুলু বলেন, যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব বিশ্বাস করেন না, এদেশে তাদের ভোট চাওয়া এবং নির্বাচন করার অধিকার নেই। 

সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপ‌স্থিত‌ ছি‌লেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা বিএন‌পির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএন‌পির সভাপ‌তি উৎবাদুল বা‌রি আবু, সা‌মিরা আজিম দোলা।  এছাড়া স‌স্মেল‌নে জেলা, মহানগর ও উপ‌জেলা বিএন‌পির নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন। 

দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপির দ্বি- বার্ষিক  সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন পর এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ নিয়েছেন । 

গোপন ভোটের মাধ্যমে তৃণমূলের নেতা-কর্মীরা এ সম্মেলনে তাদের নেতা নির্বাচিত করবেন।  ইতিমধ্যে সকালে থেকে বিএনপি নেতাকর্মীরা  লাকসাম পৌর অডিটোরিয়ামে  সম্মেলনস্থলে উপস্থিত হয়েছেন । 

এ সম্মেলনে কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা এবং লাকসাম পৌরসভা এ তিনটি ইউনিটের সভাপতি- সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা নির্বাচিত হবেন।

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর