ব্রাহ্মণবাড়িয়ায় বিউটি পার্লার থেকে জাল নোট, আগ্নোয়াস্ত্র উদ্ধার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট, আগ্নোয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তিন নারীকে আটক করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে জেলার নবীনগর উপজেলার পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের আদালত পাড়া এলাকায় অবস্থিত বউ সাজ বিউটি পার্লার থেকে এসব উদ্ধার করা হয়।

আটকরা হলেন- আলমনগর গ্রামের সাথী (৪২), করিমশাহ এলাকার তাশলিমা আক্তার এবং পূর্ব পাড়ার খাদিজা আক্তার।

স্থানীয়রা জানান, পার্লারের মালিক বিলকিস আক্তার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। পার্লারের ম্যানেজার সাথী জানান, বিকেলে এক যুবতী ফেসিয়াল করার কথা বলে পার্লারে আসেন। তিনি দরদাম করার পর একটি ব্যাগ রেখে বাইরে যান। কিছুক্ষণ পর ব্যাগটি থেকে জাল টাকা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

এদিকে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বিকেল চারটার দিকে কালো পোশাক ও মুখে মাস্ক পড়া এক যুবতী রিকশায় করে পার্লারে প্রবেশ করেন। তার আনা ব্যাগ থেকেই এসব জাল নোট ও অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ হওয়া সব জাল নোটের সিরিয়াল নম্বর একই- ট ৮৬২৭৩৬৯।

নবীনগর থানার অফিসার ইনচার্জ  শাহিনুর ইসলাম জানান, আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর