লক্ষ্মীপুর মা-মেয়েকে গলাকেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণ খোয়া

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ১১:৪৩ এএম

লক্ষ্মীপুর বসতঘরে ঢুকে এক মা ও তার কলেজছাত্রী মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে। এসময় ঘর থেকে অন্তত ৩০ ভরি স্বর্ণ ও অন্য মূল্যবান মালামাল খোয়া গেছে। পুলিশের প্রাথমিক সন্দেহ, জোড়া খুনের সঙ্গে এটি ডাকাতি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে জেলার রামগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের মঙ্গলবাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৪৫) ও তার মেয়ে কলেজছাত্রী তানহা আক্তার মিম (১৮)। তিনি রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা সবাই সোনাপুর বাজারে ছিলেন। মা ও মেয়ে এক থাকার সুযোগে হয়তো একদল ডাকাত ঘরে ঢুকে হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তাদের গলাকেটে হত্যা করা হয়। পরে ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। 

তারা জানান, পরিবারের সদস্যরা রাতে বাজার থেকে ফিরে দুই জনের মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী জানান, প্রাথমিকভাবে এটি ডাকাতির উদ্দেশে সংঘটিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনাস্থলে পুলিশি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর