কীসের গণভোট, মানুষ চায় ভোট দিতে: ব্যারিস্টার খোকন

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম

পিআর, গণভোটের আলোচনা ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাধা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। এগুলোকে জাতীয় ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি বলেন, কীসের গণভোট? মানুষ ভোট দিতে চায়। জনগণ চায় সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে কর্মী সভাতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

এসময় পিআর, গণভোটকে জামায়াত-এনসিপিসহ অন্য দলের কর্মসূচি মন্তব্য করে তিনি বলেন, এগুলো বিএনপি মেনে নেবে না। ঐকমত্য কমিশনে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে। অন্য দলের কর্মসূচির সঙ্গে বিএনপি একমত না। বিএনপিও চায় ১৭ বছরের আন্দোলনের ফসল হিসেবে ‘নিরপক্ষে নির্বাচন’। ড. ইউনূস ও আলী রীয়াজ জামায়াতের  পিআর, গণভোট এসব কর্মসূচি বাস্তবায়ন করলে বিএনপি বিগত আন্দোলন সংগ্রামের মতো আগামীতেও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করবে। বিএনপি সব সময় ষড়যন্ত্রের বিরুদ্ধে ছিলো এবং থাকবে।

পাশাপাশি পিআর, গণভোট প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত আছে বলেও জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চলছে ভোটের জন্য। এখন সামনে যুদ্ধ, এ যুদ্ধে জয়ী হতে হবে। এখন থেকে ভোটের প্রস্তুতি শুরু করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা ও কেন্দ্র কমিটি গঠনের কাজ শুরু করতে হবে। 

সভায় অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন- সোনাইমুড়ী পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, সদস্য সচিব সৈয়দ মাহবুবে রেজা রাব্বী প্রমুখ। 

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর