টেকনাফ সীমান্তে কান্না আর ভয়

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১২:১২ পিএম

কান্না আর আতঙ্ক ভর করেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের তেচ্ছীব্রিজ এলাকায়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে গোলাগুলির শব্দ বন্ধ হলেও তাজা বুলেট এখনও পাওয়া যাচ্ছে এলাকাটির বিভিন্ন জায়গায়। 

Teknaf

সরেজমিন, আতঙ্কে কৃষক ঘর ছেড়ে যেতে পারছেন না কৃষি জমিতে। বন্ধ রয়েছে মাছ ধরার কাজও। 

এদিকে, সকাল থেকে গুলিবিদ্ধ হুজাইফার বাড়ি ঘিরে চলছে কান্নার রোল। প্রতিবেশীদের দাবি, সুস্থ ফিরিয়ে দিতে হবে তাদের হুজাইফাকে। সেই সঙ্গে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কার্যক্রম বন্ধ করতে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর।

এলাকা বেশিরভাগ মানুষের দাবি, এই এলাকায় রোহিঙ্গাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার তৎপরতা বেড়েছে। এতে আরাকান আর্মিদের টার্গেটে পরিণত হয়েছে গ্রামটি। বিজিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।

সোমবার (১২ জানুয়ারি) টেকনাফের সীমান্ত এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় ৯ বছরের শিশু হুজাইফা। প্রথমে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। পরে সেখান থেকে শিশুটিকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড।

আর সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে পা হারিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ হানিফ নামে আরেকজন বাংলাদেশি।

তিন দিন ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) অবস্থানে বিমান হামলা জোরদার করেছে সরকারি জান্তা বাহিনী। 

অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে স্থলভাগে সংঘর্ষে জড়িয়েছে রোহিঙ্গাদের সশস্ত্র তিনটি গোষ্ঠী। এ কারণে সীমান্ত পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। ওপারের বিকট বিস্ফোরণে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। ওপার থেকে ছোড়া গুলি এসে পড়ছে এপারে লোকজনের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদীতে।

একাত্তর/এসি
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর কালজয়ী সৃষ্টিতেই চিরস্মরণীয়, বরণীয় ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর গান, কবিতা ও নাটক কালের সীমা অতিক্রম করে যুগের পর যুগ জেগে রয়েছে কোটি বাঙালির হৃদয়ে। তাই বিশ্বকবির...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর