চট্টগ্রাম-রাঙ্গামাটি-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:৪১ পিএম

রাঙ্গামাটির সঙ্গে চট্টগ্রাম ও ঢাকা রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। সৌদিয়া পরিবহনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে এই রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আকষ্মিক বাস বন্ধে বিপাকে পড়েছেন রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটক। ভোগান্তিতে স্থানীয়রাও।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাঙ্গামাটি-ঢাকা সড়কের সব পরিবহনসহ স্কুল-কলেজগামী বাস চলাচলও বন্ধ করে দেওয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, গত বছরের ৩০ ডিসেম্বর থেকে সৌদিয়া পরিবহনের রাঙ্গামাটি-ঢাকা রুটে বাস সার্ভিস চালু হয়।  এসময় সৌদিয়া পরিবহন জেলা প্রশাসন, বিআরটিএ ও রাঙ্গামাটি চট্টগ্রাম মালিক সমিতি থেকেও অনুমতি নেয়। হঠাৎ বুধবার রাতে সমিতির কয়েকজন সৌদিয়া পরিবহন কাউন্টারে গিয়ে হামলা চালায় এবং কাউন্টারে তালা ঝুলিয়ে দেয়। 

এদিকে সৌদিয়া পরিবহনের দাবি, তারা সব নিয়ম মেনে গাড়ি চলালেও রাঙ্গামাটিতে একটি রাজনৈতিক দলের কতিপয় নেতা তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারাগতা জানালে তারা সৌদিয়া পরিবহন বন্ধ করে দেয়। 

তবে সমিতির দাবি, কোনো চুক্তি না করে বিনা অনুমতিতে তারা গাড়ি চালানোর কারণে গাড়ি বন্ধ করে দিয়েছে। 

মোটর মালিক সমিতি সূত্রে জানা গেছে, সৌদিয়া পরিবহনের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত পাহাড়িকা পরিবহনের বাসসহ রাঙ্গামাটি - চট্রগ্রাম ও রাঙ্গামাটি -ঢাকা রুটের সব বাস চলাচল বন্ধ থাকবে। 

এদিকে হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

একাত্তর/এসি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর