সময় মতোই নির্বাচন, ভোট বন্ধের ক্ষমতা কারো নেই: আমীর খসরু

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

বাংলাদেশে ভোট বন্ধ করার ক্ষমতা কারো নেই এবং নির্ধারিত সময়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর কদমতলী এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম -১১ আসনের ভোটের প্রচারে নেমে তিনি এসব কথা বলেন। 

এ সময় আমীর খসরু বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ গণতন্ত্র রক্ষার সুযোগ হিসেবে ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে। এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করবে। 

জনগণের ভোটের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার বৈধতা আসে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় ছাড়া কেউ ক্ষমতায় থাকার অধিকার রাখে না।

তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে যেকোনো ষড়যন্ত্র বা সহিংসতার বিরুদ্ধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা জনগণ মেনে নেবে না। 

নির্বাচনী প্রচারে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থেকে ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

একাত্তর/এসি
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর