বৌদ্ধ ভিক্ষুদের শান্তির পদযাত্রা খাগড়াছড়িতে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ এএম

পার্বত্য অঞ্চলসহ সারা বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা এবং ধর্ম প্রচারের উদ্দেশ্যে রাঙ্গামাটি রাজ বনবিহার থেকে দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষুর ‘শান্তির পদযাত্রা’ খাগড়াছড়ি পৌঁছেছে। রাঙ্গামাটি রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের ৭৬তম জন্মদিন উপলক্ষে বনভান্তের ভিক্ষু সংঘ এই পদযাত্রার আয়োজন করে।

পদযাত্রাটি রাঙ্গামাটির কুতুকছড়ি, মহালছড়ি ও মাইসছড়ির দুতকৃপ্যা ঘুরে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে পিন্ডদান (খাবার গ্রহণ) শেষে ভান্তেরা ধর্মপুর আর্য বন বিহারে যাত্রা করেন।

রাঙ্গামাটির রাজবন বিহারের জিনপ্রিয় মহাস্থবির ভান্তের নেতৃত্বে এই পদযাত্রায় দেশ-বিদেশের ২০০ জন ভিক্ষু অংশ নিয়েছেন। গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে তারা রাঙ্গামাটি রাজ বনবিহার থেকে খাগড়াছড়ির পেরাছড়া ধর্মপুর আর্য বনবিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

ভান্তেদের এই পদযাত্রা চলাকালে রাস্তার নির্দিষ্ট স্থানগুলোতে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা তাদের পিন্ড দান করেন। এ ছাড়া পথে পথে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ তাদের পানি, চকলেটসহ বিভিন্ন দানীয় বস্তু প্রদান করেন।

শান্তি পদযাত্রা উদযাপন স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কৃষ্ণ মোহন চাকমা জানান, প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের ৭৬তম জন্মদিনের শুভকামনা জানানোই এই পদযাত্রার মূল লক্ষ্য। পদযাত্রায় দান হিসেবে পাওয়া অর্থ বিশ্বশান্তি প্যাগোডার নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য ব্যয় করা হবে।

পদযাত্রায় অংশগ্রহণকারী বিমলানন্দন মহাস্থবির ভান্তে ও মহামিত্র মহাস্থবির ভান্তে বলেন, দেশ ও বিশ্ব শান্তির মঙ্গল কামনায় বনভান্তের শিষ্য সংঘ এই উদ্যোগ নিয়েছে।

একাত্তর/আরএ
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর