বাঁচানো গেলো না মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ হুজাইফাকে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০১ পিএম

মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শিশুটি ২৭ দিন ধরে চিকিৎসাধীন ছিলো।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গেলো ১১ জানুয়ারি মিয়ানমারের হোয়াইকং সীমান্তে আরাকান ও রোহিঙ্গাদের  চলমান গোলাগুলির সময় ছোড়া একটি গুলি হুজাইফার মাথায় এসে লাগে। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় থাকা গুলি বের করতে পারেননি চিকিৎসকরা।

পরে এয়ার অ্যাম্বুলেন্সে শিশুটিকে ঢাকার নিউরোসাইন্স  হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির অবস্থার উন্নতি হলেও তার কিছু ইনফেকশন দেখা দেয়। সেই ইনফেকশন থেকেই শিশুটির মৃত্যু হয়েছে। শিশুটির মরদেহ পরবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

একাত্তর/এসি
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর কালজয়ী সৃষ্টিতেই চিরস্মরণীয়, বরণীয় ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর গান, কবিতা ও নাটক কালের সীমা অতিক্রম করে যুগের পর যুগ জেগে রয়েছে কোটি বাঙালির হৃদয়ে। তাই বিশ্বকবির...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর