নোয়াখালীতে বাইকে চাপা দিয়ে দোকানে লরি, বাবা নিহত, দুই ছেলেসহ আহত তিন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

নোয়াখালীতে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে তেলবাহী একটি লরি দোকানে ঢুকে গেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা কবিরহাট-সোনাপুর সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার কবিরহাট-সোনাপুর সড়কের বানদত্ত ট্রান্সমিটার এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সোন্দলপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মমিনুল হকের ছেলে শফিকুর রহমান (৬২), তার দুই ছেলে আবদুস সালাম (২৩), সাইদুর রহমান (২০) এবং ব্যবসায়ী সোহাগ।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলে করে বানদত্ত ট্রান্সমিটার এলাকায় নিজেদের দোকানে আসেন শফিকুর রহমান ও তার দুই ছেলে। বেলা ১১টার দিকে দুই ছেলেকে বাজারে পাঠানো নিয়ে দোকানের সামনে বসে কথা বলছিলেন তারা। এ সময় সোনাপুর থেকে ছেড়ে আসা ‘যমুনা’ নামের একটি তেলবাহী লরি তাদের চাপা দিয়ে পাশের সোহাগের দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুর রহমান মারা যান।

স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শফিকুর রহমানের দুই ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

দুর্ঘটনার পরপরই চালককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় জনতা। এদিকে সড়কে গতিরোধক না থাকায় ক্ষোভ জানিয়ে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম ও কবিরহাট থানা-পুলিশ ঘটনাস্থলে আসেন। ভবিষ্যতে এই মোড়ে স্পিডব্রেকার বা ফুটওভার ব্রিজ স্থাপন করা হবে—এমন আশ্বাসে লোকজন অবরোধ তুলে নেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি উন্নয়নের পর সড়ক বিভাগের অবহেলার কারণে কোনো স্পিডব্রেকার দেওয়া হয়নি। অথচ এই এলাকায় চার-পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করে।

কবিরহাট থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, তেলবাহী গাড়িটিসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর