নোয়াখালীতে চালককে হত্যা করে অটো ছিনতাই, ধানক্ষেতে মিললো মরদেহ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ পিএম

নোয়াখালীতে এক কিশোর অটোরিকশার চালককে হত্যা করে তার রিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্ত। পরে একটি ধানক্ষেত থেকে মুখ স্কচটেপ মোড়ানো অবস্থা তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরের নাম আবদুল আহাদ (১৭)। সে চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। নানাবাড়িতে থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো আহাদ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আহাদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এর পর থেকে সে নানাবাড়িতে থাকতো। স্থানীয় জিলানী নামের এক ব্যক্তির গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সে নিয়মিত ভাড়ায় চালাতো। শনিবার রাতে অটোরিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। বিকেলে স্থানীয় জমির মালিক ধানখেতে কাজ করতে গিয়ে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহাদের মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশেই এই হত্যা। ছিনতাই হওয়া অটোরিকশাটির এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর