হাসপাতালে ভর্তি না করে বাড়িতে চিকিৎসা, শিশুর মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে চিকিৎসকের পরামর্শ সত্ত্বেও হাসপাতালে ভর্তি না করে বাড়িতে চিকিৎসা দেওয়ার পর সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই শিশুর মৃত্যুর পর ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ তুলে ভাঙচুর চালিয়েছেন স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটিকে আগেই ভর্তির পরামর্শ দেওয়া হলেও পরিবার তা শোনেনি।

শিশুর নাম আরোহী (৬ মাস)। সে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার জহির উদ্দিনের মেয়ে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসান খায়ের চৌধুরী জানান, কয়েক দিন আগে শিশু বিশেষজ্ঞ ডা. রফিকুল ইসলাম আরোহীকে পরীক্ষা করে নিউমোনিয়া শনাক্ত করেন এবং হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু স্বজনরা তখন তাকে ভর্তি না করিয়ে বাড়িতে নিয়ে যান। সেখানে পল্লী চিকিৎসকের মাধ্যমে ৩-৪ দিন চিকিৎসা দিয়ে শিশুকে ইনজেকশন পুশ করা হয়। মঙ্গলবার সকালে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় তাকে আবারও হাসপাতালে আনা হয়।

স্বজনদের দাবি, জরুরি বিভাগে আনার পর নার্সের গাফিলতি ও ভুল ইনজেকশনে আরোহীর মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্বজনরা হাসপাতালের চেয়ার, টেবিল, জানালার কাঁচ ও নেবুলাইজার মেশিন ভাঙচুর করেন। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে যখন শিশুকে আনা হয়, তখন তার হাতে থাকা ক্যানোলাটি ব্লক ছিল। নার্স সেটি পরিষ্কার করতে গেলেই শিশুটি মারা যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর