রাষ্ট্রকে দলীয়করণ ছিলো আওয়ামী লীগের বড়ো অপরাধ: তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৮:৩৯ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড়ো অপরাধ ছিলো গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা। এমনকি পুলিশের ইউনিফর্মকেও একটি দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিলো। প্রেস ক্লাবের মতো জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করাই হলো ফ্যাসিবাদ।

বুধবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে জহির উদ্দিন স্বপন বলেন, খুন, গুম এবং প্রতিষ্ঠানকে হত্যা করার দায়ে বিগত সরকার আজ জনগণের কাছে অপরাধী। তারা নির্বাচনে অংশগ্রহণের রাজনৈতিক ও সামাজিক বৈধতা হারিয়ে ফেলেছে। কোনো প্রতিষ্ঠানকে যখন দলীয়করণ, ব্যক্তিকরণ বা পারিবারিকীকরণ করা হয়, তখন সেটি আর তার অর্পিত দায়িত্ব পালন করতে পারে না।

তিনি আরও বলেন, প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করার ফলে এই ধরনের সার্বজনীন প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে বিতর্কিত হয়ে পড়েছিলো।

তথ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অপরাধকেই তামাদি হতে দেওয়া হবে না এবং প্রতিটি অপরাধীকে জবাবদিহিতার আওতায় আনা হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, জনগণের ম্যান্ডেট কেবল প্রতিশোধ বা প্রতিহিংসা নেওয়ার জন্য নয়, বরং একটি টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কৃতি তৈরির জন্য। আইনের বাইরে কাউকে নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নিতে দেওয়া হবে না।

এসময় সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপন বণ্টনে সুনির্দিষ্ট নীতিমালা না থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে সরকারি দলের দয়া-দাক্ষিণ্য বা তোষামোদিতা বিজ্ঞাপন পাওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তোষামোদিনির্ভর সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক বিজ্ঞাপন বণ্টন ব্যবস্থা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।

তিনি জানান, সুস্পষ্ট নিয়ম না থাকায় অসংখ্য মানহীন পত্রিকা গড়ে উঠেছে, ফলে সেখানে কর্মরত সাংবাদিকরা প্রাপ্য সম্মান ও সম্মানী থেকে বঞ্চিত হচ্ছেন। সরকার এখন সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও ওয়েজ বোর্ড বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন আবু সুফিয়ান এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে’র মহাসচিব কাদের গণি চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি  মো. শাহনেওয়াজ, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও মিয়া মোহাম্মদ আরিফ প্রমুখ।

একাত্তর/এসি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
লিওনেল মেসি বিশ্বফুটবলের গ্লোবাল আইকন হয়ে ওঠার বহু আগেই স্পেনের বর্তমান কোচ লুইস দে লা ফুয়েন্তে নিজের হাড় দিয়ে টের পেয়েছিলেন, রোজারিও থেকে আসা ওই খুদে জাদুকর চোখের পলকে কীভাবে ম্যাচের ভাগ্য বদলে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর