লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুতস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

লক্ষ্মীপুরে একটি ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সুতারগোপ্টা এলাকায় ‘মেসার্স এনবিএসি ব্রিকফিল্ড’ নামের একটি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা হলেন—সদর উপজেলার ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের চরভুতা গ্রামের রুবেল (৩০) ও আলাউদ্দিন (৩৫)।

শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো ওই ইটভাটায় কাজ করছিলেন রুবেল ও আলাউদ্দিন। দুপুর দেড়টার দিকে কাজ করার সময় তারা হঠাৎ বিদ্যুতের লাইনের সংস্পর্শে আসেন। এতে তারা ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান।

সহকর্মী শ্রমিক শরাফত আলী বলেন, হঠাৎ তারা বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে পড়ে যান। আমরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তাদের আর বাঁচানো গেলো না। 

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহবুবুর রহমান জানান, বিদ্যুতস্পৃষ্ট হওয়া দুই শ্রমিককে যখন হাসপাতালে আনা হয়, তখন তারা অচেতন ছিলেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওয়াহেদ পারভেজ বলেন, ইটভাটায় কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মরদেহ দুটি বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর