সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ: ইঞ্জিনিয়ারকে বাঁশ নিয়ে ধাওয়া ঠিকাদারের

আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এলজিইডির এক উপসহকারী প্রকৌশলী। অভিযোগ উঠেছে, কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ঠিকাদার ও তার লোকজন প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে মারধর ও বাঁশ নিয়ে ধাওয়া করেন।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলার নবীনগর উপজেলার শিবপুর বাজার এলাকায় ঢাকা থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনেই এ ঘটনা ঘটে।

হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে প্রকাশ্যে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করতে দেখা যায়। এ ঘটনায় ভুক্তভোগী প্রকৌশলী নবীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, মেরকুটা থেকে শিবপুর পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কাজ করছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। প্রায় ১৪ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ের এই কাজটি স্থানীয়ভাবে তদারকি করছেন ঠিকাদার লোকমান হোসেন। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে রোববার স্থানীয়রা কাজ বন্ধ করে দিলে উপজেলা প্রকৌশলী সরেজমিনে গিয়ে কাজ স্থগিতের নির্দেশ দেন।

সোমবার ঢাকা থেকে এলজিইডির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সড়কটি পরিদর্শনে আসে। পরিদর্শন চলাকালে হঠাৎ ঠিকাদার লোকমান হোসেন ও তার গাড়িচালক উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালান। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অনিয়ম ঢাকতে ও কর্মকর্তাদের ভয় দেখাতে এ হামলা চালানো হয়েছে।

উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস আলী বলেন, তদন্ত চলাকালীন এভাবে একজন সরকারি কর্মকর্তার ওপর হামলা নজিরবিহীন। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।

নবীনগর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ভিডিও ফুটেজসহ অন্য আলামত যাচাই করা হচ্ছে। হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর