ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

আপডেট : ০৯ মে ২০২৬, ১২:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) গভীর রাতে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের বাতেনবাড়ি এলাকার হেবজু মিয়ার ছেলে মোরছালিন (১৮)। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর নিহতের নাম নবীর হোসেন (৪০)। তিনি একই ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোরছালিনকে কয়েকজন বাড়ি থেকে ডেকে নিয়ে সীমান্তে যায়। একই সময়ে নবীর হোসেনসহ আরও কয়েকজন সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। বিএসএফ সদস্যদের গুলিতে মোরছালিন ঘটনাস্থলেই প্রাণ হারান এবং নবীর হোসেন গুরুতর আহত হন। বিএসএফ তাদের উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নবীর হোসেনের মৃত্যু হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন-৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, আনুমানিক ১৫ জন বাংলাদেশি ভারতের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের টহল দল তাদের বাধা দেয়। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ বর্তমানে ভারতের আগরতলার জিবি হাসপাতালে রয়েছে। বিজিবি জানিয়েছে, বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর