আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে রিভলবারের আঘাত, অভিযুক্ত ব্রাজিল সমর্থক

আপডেট : ০৯ জুন ২০২৬, ০১:১৫ পিএম

ফুটবল বিশ্বকাপ উপলক্ষে লক্ষ্মীপুরে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে মাথায় রিভলবার দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) বিকেলে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার (৯ জুন) সকালে এ তথ্য জানান চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম।

আহত তরুণের নাম আজাদ হোসেন। তিনি তুলাগাছতলা এলাকার বাসিন্দা। স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। অভিযুক্তের নাম রিফাত হোসেন। তিনিও একই এলাকার বাসিন্দা।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী আজাদ হোসেন অভিযোগ করে বলেন, কয়েকজন বন্ধু মিলে আর্জেন্টিনার একটি পতাকায় নিজেদের ছবি যুক্ত করে টানাতে গিয়েছিলাম। কিন্তু ব্রাজিল সমর্থক রিফাত আগে থেকেই আমাদের পতাকা না টানানোর জন্য হুমকি দিয়ে আসছিলো। ঘটনার দিন বিকেলে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডা ছাড়াই রিফাত হঠাৎ আমার ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তার কাছে থাকা রিভলবার দিয়ে আমার মাথায় আঘাত করে।

তবে মারধর ও অস্ত্র প্রদর্শনের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন রিফাত হোসেন। তিনি দাবি করেন, আমি কোনো হামলা করিনি। তারা এলাকায় ছাত্রলীগের প্রচার চালাতে চেয়েছিলো, আমরা শুধু সেটির প্রতিবাদ করেছি। নিজের কাছে রিভলবার থাকার কথাটিও তিনি মিথ্যা বলে দাবি করেন।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন, রিভলবার দিয়ে আঘাতের বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর