কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে বিস্ফোরণ, ছয় নাবিক দগ্ধ

আপডেট : ৩০ জুন ২০২৬, ০৯:০৬ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা এফভি ‘দেশ ফিশিং’ নামের একটি মাছ ধরার জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণের পর আগুন লেগে গেছে। এতে জাহাজে কর্মরত ছয়জন নাবিক দগ্ধ হয়েছেন। 

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

পরে নদীর ওই অংশে নোঙর করে রাখা অন্য জাহাজের স্টাফ ও স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে দগ্ধরা হলেন— জাহাজের ইঞ্জিন কক্ষে কর্মরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে কর্মরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

চট্টগ্রাম নৌ পুলিশের অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, গভীর সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এসে নোঙর করা ছিলো। দুপুর পৌনে একটার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় জাহাজের ভেতরে দায়িত্ব পালনরত ওই ছয়জন নাবিক দগ্ধ হন।

পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই দগ্ধদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

এদিকে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির এ ঘটনায় বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বাদি হয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ।

একাত্তর/এসি
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যা করে মরদেহ ছয় টুকরো করার চাঞ্চল্যকর মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড,...
চট্টগ্রামে ঘরে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এই হামলায় পাঁচ বছর বয়সী আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।
চট্টগ্রামের ভরদুপুরে প্রকাশ্যে যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার কারণ তাৎক্ষণিক জানা না গেলেও স্থানীয়দের ভাষ্য, নিহত ওই ব্যক্তি আসন্ন স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী...
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
বাংলাদেশে সাঁতার শেখার বয়স হওয়ার আগে প্রতিদিন গড়ে ৩০ জন এবং সাঁতার শেখার বয়স পর্যন্ত হিসাব করলে প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন শিশু পানিতে ডুবে প্রাণ হারাচ্ছে। অথচ এই মৃত্যুর সিংহভাগই সচেতনতা এবং সঠিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর