খাগড়াছড়িতে সমাজসেবা ও ভূমি অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথিপত্র

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে দুটি কক্ষের আসবাবপত্র, ফটোকপি মেশিনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন লাগার খবর পেয়ে রাত ২টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুটি কক্ষের নথিপত্রসহ কয়েকটি আসবাবপত্র পুড়ে গেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা চম্পক কান্তি চাকমা জানান, রাত পৌনে ৩টার দিকে অফিস কক্ষে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে দেখেন। আগুনে ফটোকপি মেশিনসহ বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে।

তিনি আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অফিসের পেছনে একটি বোতল এবং আগুনে পোড়া কাগজের অংশ পাওয়া গেছে বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনুভা ইসলাম জানান, রাতের আগুনে উপজেলা সমাজসেবা কার্যালয় এবং ভূমি অফিসের কানুনগো শাখার একটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার ও জেলা পরিষদের চেয়ারম্যান। তারা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

সরকারি দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

একাত্তর/কেআই
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিতে আসা ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া...
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা একটি জিপ গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই দিনে বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে সড়কে গাছ কেটে অবরোধের চেষ্টা চালানো হয়েছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে...
খাগড়াছড়িতে দাঁড়িয়ে থাকা বিআরটিসি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত। এতে পুরো বাসটি পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর চারটার দিকে পৌর শহরের মহাজনপাড়া এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর উপজেলার দুটি ইউনিয়নের মধ্যবর্তী চেঙ্গী নদীর বিজিতলা ঘাটে চরম দুর্ভোগ লাঘবে নিজেদের উদ্যোগে কাঠের সেতু নির্মাণ করেছেন এলাকাবাসী। স্বেচ্ছাশ্রমে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন...
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ডাক বিভাগের গাড়ির সজোরে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। 
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। পরে তাকে সড়কের পাশে ফেলে...
দীর্ঘ দূরত্বের আকাশযাত্রায় যাত্রীদের রাজকীয় ও বিলাসবহুল অভিজ্ঞতা দিতে নিজেদের উড়োজাহাজের কেবিনে আসছে এক যুগান্তকারী পরিবর্তন। এজন্য চোখ কপালে তোলার মতো প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি...
মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে টানা ১৫০ বছর বেঁচে থাকার চরম বাসনা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের! আর রাষ্ট্রপ্রধানের এই অতিমানবীয় ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই এবার অভিনব ও চাঞ্চল্যকর এক গবেষণা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর