ফ্লাইওভারে মোটরসাইকেলের ধাক্কায় আরোহী নিহত

 

 

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০৮:২৩ পিএম

রাজধানীর হানিফ ফ্লাইওভারে এক মোটরসাইকেলের ধাক্কায় অপর মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মো. জাবের হোসেন (৪৫) পেশায় একজন লোহা ব্যবসায়ী। তিনি কামরাঙ্গীরচর আশ্রাফাবাদ পূর্ব রসুলপুরের সাঈদ হোসেন ও নাজমা খাতুনের ছেলে। বর্তমানে তিনি ফরিদাবাদ আরসিন গেইট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

গুরুতর আহত অবস্থায় জাবেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে বিকাল পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
প্রত্যক্ষদর্শী পথচারী ইমরান হোসেন জানান,  তিনিও মোটরসাইকেলে করে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন। তার আগে ছিলেন জাবের হোসেন। সেই সময়ে পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেল জাবেরের মোটরসাইকেলের সাথে লেগে দুইটি মোটরসাইকেলই পড়ে যায়। এতে জাবের গুরুতর আহত হন। আর ঘাতক মোটরসাইকেলে থাকা ওই চালক পড়ে সামান্য আহত হন এবং তৎক্ষণাৎ উঠে পালিয়ে যান। পরে তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

নিহতের ভাই জাহিদ হোসেন জানান, তারা খবর শুনে হাসপাতালে এসেছেন। তার ভাই জাবের ব্যবসার কাজে বের হয়েছিলেন। হয়তো ওই সময়ে তিনি বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহত জাবেরের মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর