ভারতীয় চিনিসহ র‌্যাবের অভিযানে আটক তিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম

কিশোরগঞ্জ সদরে ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। বুধবার সকালে কিশোরগঞ্জ-তাড়াইল সড়কের মহিনন্দ ভদ্রপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়।

র‌্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- জেলার তাড়াইল উপজেলার কৌলিগাতি গ্রামের বায়োজিদ খান, সদর উপজেলার ঝালুয়া গ্রামের মো. জাহাঙ্গীর এবং পাকুন্দিয়া উপজেলার মাইজহাটি গ্রামের মো. আশরাফ।

র‌্যাব জানায়, সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, আটকের ঘটনায় অভিযুক্তরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই অবৈধভাবে ভারত থেকে চিনি এনে তা কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর