রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৪ পিএম

রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে পাংশা থানার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া পশ্চিমপাড়া গ্রামের মিন্টু ওরফে মন্টু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২১) এবং ওসমানপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে আশরাফ ওরফে আশরাফুল শেখ (৪২)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে পাংশা থানার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের আব্দুর রহমান মন্ডলের বসতবাড়ির উত্তরপাশে ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্রসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ অস্ত্র তারা নিজ হেফাজতে রাখতেন। এসব অস্ত্রের ভয় দেখিয়ে পাংশা থানা এলাকার বিভিন্ন ইউনিয়নে চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে আসছিলেন দীর্ঘদিন ধরে।

আসামিদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

একাত্তর/পিএজে
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর