নারায়ণগঞ্জে সবজি বিক্রেতা হত্যায় দুইজন গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরির আঘাতে সবজি বিক্রেতা হত্যাকাণ্ডের ঘটনায় মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা ও হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জোবায়ের হোসেন (২২) এবং মো. মৃদুল (২০)। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘হত্যাকাণ্ডের পর পর আমরা রহস্য উন্মোচনের জন্য কাজ শুরু করি। তথ্য-প্রযুক্তির মাধ্যমে ও এলাকার বিভিন্ন স্থানের সিসি ফুটেজ সংগ্রহ এবং পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। পরে বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িতদের আটক করা হয়।’

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, চারজন আসামি সকাল বেলা ছিনতাইয়ের উদ্দেশ্যে সবজি বিক্রেতা আক্কাস সিকদারের পথরোধ করে। এসময় তিনি ছিনতাইয়ে বাধা দিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে নিহতের ভাই ইব্রাহিম সিকদার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও দস্যুতা মামলা দায়ের করেন।

তিনি জানান, হত্যাকাণ্ডের সময় ব্যবহার করা একটি কালো সবুজ রংয়ের (এফজেডএস) মোটরসাইকেল এবং নগদ এক হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অপর দুইজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

একাত্তর/পিএজে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর