কিশোরগঞ্জে স্ত্রী হত্যায় পিবিআইয়ের হাতে স্বামী গ্রেপ্তার

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

কিশোরগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে লালবাগ থানার ক্লাবপাড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ফয়েজ উদ্দিন (৪১) ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ারচর এলাকার বাসিন্দা।

কিশোরগঞ্জ পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নিজ বাড়িতেই ফয়েজ ও সেলিনা দম্পতি জুতা তৈরি ও বিক্রি করতেন। ফয়েজ উদ্দিন অন্য নারীর সাথে পরকীয়ায় জড়িয়ে আছেন, এমন সন্দেহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিলো। এরই ধারাবাহিকতায় ৩১ জুলাই রাতে ফয়েজ তার স্ত্রীকে হাতুড়ি দিয়ে আঘাত করেন। সে সময় ঘটনাস্থলেই সেলিনার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই নাহিদুল ইসলাম বাদি হয়ে ভৈরব থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে ভৈরব থানার এসআই মোহাম্মদ আলী জিন্নাহ তদন্ত করেন। পরে পিবিআইয়ের এসআই আবু কালামকে মামলাটির তদন্তভার দেয়া হয়।

পিবিআই জানায়, গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ফয়েজ উদ্দিন। শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউছারের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পর ফয়েজ উদ্দিনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

একাত্তর/পিএজে/আরএ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর