সোহাগ পরিবহনের চলন্ত বাসে আগুন, সড়কে দীর্ঘ যানজট

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৩:১৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা থেকে ব্রাক্ষণবাড়ীয়াগামী সোহাগ পরিবহনের চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। 

রোববার বেলা সোয়া ১২ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকা  ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাড়ীর চালক ও যাত্রীরা জানান, ঢাকার কমলাপুর থেকে ২৫ জন যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের একটি গাড়ী ব্রাক্ষ্মনবাড়ীয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। বেলা সোয়া ১২ টার দিকে গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় পৌছলে হঠাৎ গাড়ীর পিছনে আগুন জ্বলে ওঠে। তৎক্ষনাৎ চালক গাড়িটি সড়কের পাশে থামালে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে আসেন। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

এদিকে, গাড়িতে আগুন লাগার কারণে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর