গরুর ফার্ম থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৮:২২ পিএম

নরসিংদীর রায়পুরায় একটি গরুর ফার্ম থেকে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাল্লাহ ডেইরি ফার্ম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত সোহাগ মিয়া (৩৫) কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার মৃত শাহিদুল ইসলামের ছেলে। সে রায়পুরা উপজেলার মাশাআল্লাহ ডেইরি ফার্মের কর্মচারী ছিলেন।

নিহতের স্ত্রী মোসেনা জানান, সোহাগের সৎ ভাই বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে তার ওপর অত্যাচার ও মারধর করতো। এসব বিষয় নিয়ে মানসিক চাপে ছিলো সোহাগ।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম এবং ওসি আজিজুর রহমান ঘটনাস্থল ঘুরে দেখেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর