নারায়ণগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে তরুণ নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১০:৪০ এএম

নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত একটায় জমিদারী কাচারি গলিতে এ ঘটনা ঘটে। 

নিহত তরুণ হাবিবুর রহমান হাবু দুই নম্বর বাবুরাইল এলাকার শাহজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত হাবু বিভিন্ন এলাকায় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে মানুষের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করতেন। রাতে ছিনতাই করে পালানোর সময় মসজিদের মাইকে এলাকাবাসীকে ডেকে জড়ো করে তাকে আটকের পর গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার বিরুদ্ধে থানায় ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই প্রবাসীর কাছ থেকে ১৮ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৪৬ লাখ...
কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
কিম কার্দাশিয়ানের মূলধারার অভিনয়ে আত্মপ্রকাশের স্বপ্নটা যেন রূপ নিয়েছিল চরম এক ফ্লপ নাটকে! গত বছর মুক্তি পাওয়া তাঁর আইন বিষয়ক ড্রামা ‘অল’স ফেয়ার’-কে সমালোচনায় তুলোধোনা করেছিলেন সমালোচকরা। কিন্তু...
ব্রিজিত বার্দোর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে যুদ্ধ তুঙ্গে: শেষ সঙ্গীকে ‘সর্বস্বান্ত’ করার নেপথ্যে এক গোপন চিঠি!
সীমান্তের কাঁটাতারের বেড়া আর ভৌগোলিক দূরত্বের কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো বাবা-মেয়ের যোগাযোগ। প্রায় পাঁচ দশক ধরে জীবিত অবস্থায় বাবার সঙ্গে দেখা করা হয়নি। অবশেষে শতবর্ষী বাবার মৃত্যুর পর...
৪৫ বছরের কম্যুনিস্ট শাসনের রাজনৈতিক আঘাত ও ট্রমা থেকে হাঙ্গেরিয়ান সমাজকে নিরাময়ের লক্ষ্যে কম্যুনিস্ট আমলের গোপন গোয়েন্দা ফাইলের তথ্য সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করেছে হাঙ্গেরি সরকার। হাঙ্গেরির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর