ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২২ঘন্টা পর ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামে নদে নেমে নিখোঁজ হয় শিশুটি। 

নিহত শিশু রিয়াদ (৯) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর গ্রামের মো. হালিম মিয়ার ছেলে।

শিশুটির বাবা হালিম মিয়া জানান, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় রিয়াদ। দিনভর খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। পরে রোববার সকাল ৭টার দিকে নদে ভাসমান অবস্থায় ঝালকান্দি সেতুর নিচে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন জানান, মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে নিহত শিশুটির পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

একাত্তর/জো
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে জখম করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর