ঋণ খেলাপের দায়ে মাহির মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

ঋণ খেলাপের দায়ে মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীসহ তিন জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

রোববার যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন তার মনোনয়নপত্র বাতিল করেন।

এদিন মো. আবু জাফর রিপনের সভাপতিত্বে যাচাই-বাছাইয়ে বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় বিকল্পধারা বাংলাদেশ প্রার্থী বর্তমান এমপি মাহী বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী মুহাম্মদ ফরিদ হোসেন, স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

বৈধ হয়েছেন যারা

আওয়ামী লীগের প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদ, তৃণমূল বিএনপি প্রার্থী অন্তরা হুদা, জাতীয় পার্টি শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, জাকের পার্টি প্রার্থী আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রার্থী আতাউল্লাহ হাফেজী, বাংলাদেশ সুপ্রিম পার্টি প্রার্থী লতিফ সরকার, ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী দোয়েল আক্তার, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী নূর জাহান বেগম রিতা।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবু জাফর রিপন বলেন, বিভিন্ন ত্রুটি থাকায় যাচাই-বাছাই শেষে তিন জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলকৃত ব্যক্তিদের ভুল সংশোধন করে নির্বাচন কমিশনে আপিলের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঋণ খেলাপির অভিযোগে মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।

মাহি বি চৌধুরী ২০১৮ সালে মহাজোটের প্রার্থী হিসেবে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

 

কেএসএইচ
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর