পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড পরিমাণ টাকা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ এএম

তিন মাস ২০ দিন পর কিশোরগঞ্জে পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে বিপুল পরিমাণ নগদ টাকা, স্বর্ণসহ বিদেশি মুদ্রা পাওয়া গেছে। গুনে দেখা গেছে, এবার দানবাক্স থেকে পাওয়ার টাকার পরিমাণ ছয় কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। 

এর আগে ১৯ আগস্টে দানবাক্সগুলো থেকে পাওয়া যায় পাঁচ কোটি ৭৮ লাখ ৯ হাজার ৩২৫ টাকা। এবার তার চেয়ে ৫৪ লাখ ৪২ হাজার ৯৮ টাকা বেশি পাওয়া গেছে। 

শনিবার রাতে গণনা শেষে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানান। 

জেলা প্রশাসক জানান, প্রতি তিন মাস পর পর দান বাক্সগুলো প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে খোলা হয়। এ মসজিদে মানত করলে মনোবাসনা পূরণ হয়, এমন বিশ্বাস থেকে দেশ-বিদেশের বহু মানুষ এ মসজিদের দান করে থাকেন। 
 
এর আগে সকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে মসজিদের ৯টি দান বাক্স খোলা হয়। পরে টাকাগুলো ২৩টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নিয়ে গণনা করা হয়। 

রূপালী ব্যাংকের উপ মহাব্যবস্থাপক রফিকুল ইসলামসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, মসজিদের এতিমখান ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ দুই শতাধিক লোক গণনার কাজ করেন। 

প্রায় ১৫ ঘণ্টা একটানা গণনা শেষে রাত পৌনে ১১টার দিকে গণনার কাজ শেষ হয়। সার্বিক নিরাপত্তায় আনসার ও ১০ পুলিশ দায়িত্ব পালন করছেন। পরে টাকাগুলো কঠোর নিরাপত্তায় রূপালী ব্যাংকে জমা করা হয়েছে। 

জেলা শহরের পশ্চিম প্রান্তে নরসুন্দা নদীর তীরে হারুয়া এলাকায় পাগলা মসজিদ। সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিন তলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। 

মসজিদকে ঘিরে মানুষের কৌতুহলের শেষ নেই। এ মসজিদে দান করলে মনোবাসনা পূর্ণ হয়- এ বিশ্বাস থেকেই পাগলা মসজিদে দেশ বিদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ টাকা পয়সা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা দান করে থাকেন। অনেকে রাতে গোপনে এসে এ মসজিদে দান করেন বলে জানা গেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পাগলা মসজিদকে ঘিরে দেশ-বিদেশের মানুষের অনুভূতি কাজ করে। তাই সব ধর্মের মানুষ এখানে দান করে থাকেন। দানের এ টাকা দিয়ে শতকোটি টাকার একটি দৃষ্টিনন্দন মসজিদ নিমার্ণ করা হবে। অন্তত ৩০ হাজার মানুষ যাতে এক সঙ্গে নামাজ পড়তে পারে এমন একটি দৃষ্টিনন্দন মসজিদ নিমার্ণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া এ থেকে জেলার মসজিদ, মাদ্রাসা ও হতদরিদ্রদের চিকিৎসা খাতে অনুদান দেয়া হয়ে থাকে। 

বাংলার বারো ভুঁইয়ার অন্যতম ঈশা খানের আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন। তিনি মারা যাওয়ার পর ভক্তরা সেখানে একটি মসজিদ নিমার্ণ করেন। জিলকদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’  হিসেবে পরিচিতি পায় বলে জানান স্থানীয়রা। 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর