শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৮ এএম

মাদারীপুর জেলার শিবচরে এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল ওহাব শেখ (৭০) উপজেলার সন্যাসীরচর এলাকার জমির শেখের ছেলে। তিনি ওয়াজ শুনতে এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বন্দরখোলা এলাকার কবরস্থান মাদ্রাসায় ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হন ওহাব শেখ। এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পথচারীরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

রয়েল হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান জানান, এখানে আনার পর প্রথমে তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা হয়। তবে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর