মুন্সীগঞ্জ-৩ আসনে নির্বাচনী সহিংসতা

নৌকা ও কাঁচি সমর্থকদের পাল্টাপাল্টি হামলার অভিযোগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০২:৫২ পিএম

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের চর কেওয়ার ও মোল্লাকান্দিতে নৌকা ও কাঁচি সমর্থকরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে পরস্পরের বিরুদ্ধে। এ হামলায় একজনকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে।

শনিবার সকাল ৯ টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ গুহেতকান্দি এলাকায় নৌকার মৃনাল কান্তি দাসকে সমর্থন করায় চাচাতো ভাই ওমর ফারুক হাওলাদারকে পিটিয়ে আহত করেছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লববের সমর্থক ও মুন্সীগঞ্জ শহর যুবলীগের সাধারণ সম্পাদক আফজাল হাওলাদার।

আহত ওমর ফারুক অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় নৌকার মৃনাল কান্তি দাসের সমর্থক হিসেবে নির্বাচনের প্রচারে অংশ নেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লববের সমর্থক তার আপন চাচাতো ভাই দলবল নিয়ে সকালে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। তিনি ঘর থেকে বেরিয়ে এলে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে গুরুতর আহত করেন তারা। তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে স্থানীয়রা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

অন্যদিকে, শুক্রবার গভীর রাতে  সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুরে স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক হেপা মোল্লা ও মহিউদ্দিন মোল্লার বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী মৃনাল কান্তি দাসের সমর্থক শওকত দেওয়ান ও বাবুল কাজিসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে। তবে বাড়িতে লোকজন না থাকায় কেউ হতাহত হয়নি।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল ইসলাম জানান, মুন্সীগঞ্জের চরাঞ্চলে নৌকার সমর্থককে পিটিয়ে আহত করার ও কাঁচি মার্কার সমর্থকদের বাড়িতে হামলার খবরটি তাদের কাছে আছে। দুইটি ঘটনারই তদন্ত চলছে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর