কালকিনিতে ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ পিএম

মাদারীপুরের কালকিনিতে একটি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ৮টার দিকে কালকিনি উপজেলার ৭২ নম্বর ভোটকেন্দ্র গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এই কেন্দ্রের মোট ভোটার এক হাজার ৬৯২ জন।

শনিবার দুপুরে রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম নিয়ে ওই ভোটকেন্দ্রে পৌঁছান প্রিজাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাতে হঠাৎ কেন্দ্রের সামনে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মাদারীপুর-৩ আসনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, ভোটকেন্দ্রের বাইরে মূলত ককটেল বিস্ফোরণ হয়েছে।

মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ, স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম, জাতীয় পার্টি মো. আব্দুল খালেক, তৃনমূল বিএনপির প্রবীন হালদার, বাংলাদেশ সুপ্রিম পাটির্র নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস কালকিনি ও ডাসার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং মাদারীপুর সদরের পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত মাদারীপুর-৩ আসনে মোট ভোটার তিন লাখ ৫৭ হাজার ৮৫৬ জন।

কেএসএইচ
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালা উড়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে দেয়ালসহ বিভিন্ন অংশ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর