ঘন কুয়াশায় সাত ঘণ্টা বন্ধ ফেরি চলাচল

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ১২:২৪ পিএম

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত ৩টা থেকে সকাল ১০টা পর্যন্ত সাত ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার এসময় মাঝপদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে আটকে ছিলো চারটি ফেরি। 

এছাড়াও পাটুরিয়ায় আটটি ও দৌলতদিয়া ঘাটে আরও দুইটি ফেরি আটকিয়ে রাখা হয়। এতে দুর্ভোগে পড়ে নদী পারাপারের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী জেনারেল ম্যানেজার আবদুস সালাম জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত ৩টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। 

তিনি আরও জানান, এসময় মাঝপদ্মায় আটকে পড়ে হামিদুর রহমান, বনলতা, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও হাসনাহেনা ফেরি চারটি। এছাড়া আরও ১০টি ফেরি উভয় ঘাটে আটকিয়ে রাখা হয়।

এদিকে, ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া পাড়ে আটকে পড়েছে অর্ধশত যাত্রীবাহী বাস ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক। সকাল ১০টায় ঘন কুয়াশার প্রকোপ কেটে ফেরি চলাচল স্বাভাবিক হলে আটকে পড়া যানবাহন পারাপার শুরু হয়।

 

একাত্তর/জো
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
ঝড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পৌনে এক ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিলো। পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু হয়।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর