বিজয় মিছিলে বোমা হামলায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম

মাদারীপুর-৩ আসনের কালকিনিতে নির্বাচনের বিজয় মিছিলে বোমা হামলায় আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি তিনদিন ধরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

নিহত এমারত সরদার (৩০) আলিনগর ইউনিয়নের কালিনগর গ্রামের মৃত ফজল সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। সোমবার সকালে তাহমিনার সমর্থকরা আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের করে। মিছিলটি কালিগঞ্জ থেকে ফাসিয়াতলা বাজারে যাওয়ার পথে অতর্কিত বোমা হামলা হয়। এসময় বোমার আঘাতে এমারতের কব্জি উড়ে যায়। আহত হন আরও আটজন।

স্বজনরা এমারতকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই এমদাত সরদার তাই ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

কালকিনি থানার উপ-পরিদর্শক মাগরুব তৌহিদ জানান, আহতের মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

একাত্তর/আরএ
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর