রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৭:০৪ পিএম

রাজবাড়ীতে দেশীয় তৈরি একটি ওয়ান শুটারগান ও ইয়াবাসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। শুক্রবার দুপুরে সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী সাব্বির মণ্ডল (২৫) রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামের বিল্লাল মণ্ডলের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, মাদক ও অস্ত্র কেনাবেচার গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার বড় চরবেনিনগর গ্রামে চালানো এ অভিযানে সাব্বির মণ্ডলকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী এবং তার দেখানো স্থান থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান,  গ্রেপ্তারকৃত সাব্বির মণ্ডলের বিরুদ্ধে চারটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক আরও দুইটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

 

একাত্তর/জো
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর