নিপা ভাইরাসে বছরের প্রথম মৃত্যু দেখলো মানিকগঞ্জ

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:১০ এএম

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জের একজনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আক্রান্ত ব্যক্তির নাম বাবুল মিয়া (৩৫)। তিনি সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা এলাকার সাবেক ইউপি মেম্বার মাইনুদ্দিনের ছেলে।

এদিকে ওই গ্রামের স্থানীয়দের দাবি, গত ১৬ জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক যুবক মারা গেছেন। তবে সিভিল সার্জনের কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই। তার শরীরে নিপা শনাক্তে পরীক্ষা করা হয়েছিল কি না তা নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। তবে দাবি করা হচ্ছে, খেজুরের কাচা রস খাওয়ার পর থেকেই ওই যুবক অসুস্থ ছিলেন।

মানিকগঞ্জে সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, ১৬ জানুয়ারি বাবুল মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে ছিলেন ১৭ জানুয়ারি পর্যন। পরে তাকে ১৮ জানুয়ারি ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, তিনি নিপা ভাইরাসে আক্রান্ত। শনিবার রাতে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে পুটাইল ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য জসিম উদ্দিন জানান, গত ১৬ জানুয়ারি নিপা ঘোস্তা জাহাঙ্গীর নগর গ্রামের সাবেক ইউপি সদস্য নাজিমুদ্দিনের ছেলে লুৎফর রহমান মারা যান। খেজুরের কাঁচা রস খাওয়ার পর তার মাথাব্যথা ও জ্বর শুরু হয়। 

তিনি জানান, প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ খেতে থাকেন। কিন্তু তাতে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে সিভিল সার্জন বলেন, লুৎফরের মৃত্যুর ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

একাত্তর/এসি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর