টাঙ্গাইলে আলাদা দুর্ঘটনায় নিহত তিন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন এবং ট্রাক চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে জেলার ঘাটাইল উপজেলা ও দুপুরে কালিহাতী উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল জানান, দুপুর একটার দিকে কালিহাতী উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে এক ভ্যান চালক কাচামাল নিয়ে যাচ্ছিলেন। এসময় হানিফ পরিবহনের একটি বাস ওভারটেক করতে গিয়ে ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

তারা হলেন- উপজেলার গোহালিয়াবাড়ী এলাকার শুকুর মন্ডলের ছেলে ভ্যানচালক সাত্তার (৪০) ও কুর্শাবেনু এলাকার আব্দুল হক খানের ছেলে মমিন (৩৭) 

এসআই নাজমুল জানান, মরদেহ দুটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় আনা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক পালিয়েছে। এঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলার সালেংকা মোড়ে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনা স্থলেই অটোরিকশার চালক টিটু খাঁ নিহত হন। আহত হয় অটোতে থাকা তিন যাত্রী।  

তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানা ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া। 

একাত্তর/এসি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর