নরসিংদীতে কীটনাশক ও ভেজাল সার কারখানা সিলগালা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম

নরসিংদীতে অনুমোদন না থাকায় একটি কীটনাশক ও ভেজাল সার তৈরির কারখানার মালামাল জব্দ ও সিলগালা করে দিয়েছে প্রশাসন। প্রতিষ্ঠানটি এসকে এগ্রো প্রোডাক্টস নামে লাঙ্গল মার্কা দস্তা সার, জিপসামসহ বেশ কয়েকটি সার জাতীয় উপকরণ বাজারে বিক্রি করছিল।

শনিবার সকালে জেলার পলাশ উপজেলার সেকান্দরদী বাজারে অভিযান চালিয়ে এসকে এগ্রো প্রোডাক্টস নামে ওই কারাখানাটির মালামাল জব্দ ও সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা। 

তিনি জানান, সেকান্দরদী বাজারের কাজল মিয়া নামে একন দীর্ঘ দিন যাবত ভেজাল সার বিক্রি করে আসছিলেন। বিষয়টি পলাশ উপজেলা কৃষি অফিসের নজরে এলে অভিযান চালানো হয়। এসময় কাজল ও কারখানার অন্য কর্মচারীরা পালিয়ে যায়। পরে কারখানার সব মালামাল জব্দ এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।  

অভিযানে পলাশ উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, স্থানীয় ইউপি সদস্য  সিরুজ মিয়াসহ আইন-শৃঙ্খলার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর