মোটরসাইকেল চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫ পিএম

মানিকগঞ্জে মোটরসাইকেল চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে পৌর এলাকার শিববাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত বিজয় (১৭) পৌর এলাকার নওখন্ডা গ্রামের জীবনের ছেলে ও স্থানীয় নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

নিহত বিজয়ের প্রতিবেশী আমিনুল ইসলাম শান্ত জানান, নিহত বিজয় ও তার দুই বন্ধু ছামির ও রাব্বী শিবাবাড়ি সড়কে রাস্তার পাশে বসে আড্ডা দিচ্ছিল। এসময় সদর উপজেলার উচুটিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ইয়ামিন দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। পথিমধ্যে শিববাড়ি এলাকায় ইয়ামিন নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিনজনের ওপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। এতে ইয়ামিনসহ চারজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা বিজয়কে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, নিহত বিজয়ের মরদেহ মর্গে রাখা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাকি তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

 

একাত্তর/জো
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর