জমি বিরোধে পৌর কর্মচারী নিহত

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২:২৭ পিএম

মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধে জড়িয়ে প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন পৌরসভার এক কর্মচারী। প্রতিপক্ষের লোকজন তাবে কিল ঘুষি মেরে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম উজ্জ্বল মোল্লা (৪৩)। নিজ বাড়িতেই তিনি নিহত হয়েছেন।

উজ্জ্বল মুন্সীগঞ্জ পৌরসভায় তৃতীয় শ্রেণির কর্মচারী বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানা রানু।

পুলিশ বলছে, নিহত উজ্জ্বলের সাথে জমিজমা নয়ে একই এলাকার হুমায়ুন কবীর ও সোহেল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। রাতে বাড়ি দখলের উদ্দেশ্যে হুমায়ূন ও সোহেলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন বাড়িতে আসে।

এ সময় উজ্জ্বল বাধা দিলে তাকে ও তার ভাইকে এলোপাথাড়ি কিল ঘুষি মারতে থাকে। উজ্জ্বল জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এই ঘটনায় হুমায়ুন ও সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

এএ/আরবি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর