গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১২:২৬ পিএম

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ৩২ জনের মধ্যে পাঁচ জন আইসিইউতে এবং দুই জন এইচডিইউতে রয়েছেন। আশঙ্কাজনক এখনও ছয় জন। 

শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির ইন্সটিটিউটের আইসিইউতে তিনি তারা যান।

নিহতের নাম সোলেমান মোল্লা (৪৫)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটভায়েরা গ্রামের হোসেন মোল্লার ছেলে। 

সোলেমান বর্তমানে গাজীপুর কালিয়াকৈরের টপস্টার এলাকায় ভাড়া থাকতেন এবং ওই এলাকার একটি পোষাক কারখানায় চাকরি করতেন। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল জানান, সোলেমানের শরীর ৯৫ শতাংশ দগ্ধ ছিল। তিনি হাসপাতালটির আইসিইউ ইউনিটের পাঁচ নম্বর বেডে ভর্তি ছিলেন।

বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালা এলাকায় ওই আগুনের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসার এক ভাড়াটিয়া নতুন গ্যাস সি‌লিন্ডার এনে কম্প্রেসার লাগানোর চেষ্টা করলে সি‌লিন্ডারের পিন‌ ভেঙে গ্যাস বের হ‌তে থাকে। দ্রুত সি‌লিন্ডার‌টি বাসার পাশের সড়কে ফেলে দেন তারা। এতে পাশে থাকা লাকড়ির চুলার আগুন সি‌লিন্ডার গ্যাসের সংস্পর্শে আসলে আগুন ছড়িয়ে পড়ে। 

এই আগুন সড়কের ছড়িয়ে পড়লে  চলাচলকারী ও আশপা‌শের বাসাবাড়ির নারী ও শিশুসহ অন্তত ৩২ জন দগ্ধ হয়। তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে বৃহস্পতিবার সকালে হাসপাতালে দগ্ধদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন। 

তিনি জানান, অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না। কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন অবহেলা না থাকে, তা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি থাকা গাজীপুরের ৩২ অগ্নিদগ্ধের মধ্যে পাঁচ জন আইসিইউতে এবং দুই জন রয়েছেন এইচডিইউতে। ১০ ভাগ পুড়ে গেছেন এমন রোগী একজন, ৯৫ ভাগ পুড়ে যাওয়া রোগী তিন জন, এবং ৫০ থেকে ১০০ ভাগ পুড়ে যাওয়া রোগী রোগী আছে ১৬ জন আছেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর