রূপগঞ্জে মাছ ধরা নিয়ে চাচার হাতে আহত ভাতিজার মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২:৪০ পিএম

নারায়ণগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাচা ও চাচাতো ভাইদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত ভাতিজা মারা গেছেন। শুক্রবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত শনিবার (১৬ মার্চ) তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন।

নিহতের নাম নুরুল হক (৪৫)। তিনি রূপগঞ্জ সদর ইউনিয়নের ছনি এলাকার লতিফ মিয়ার ছেলে।

নিহতের পরিবার জানায়, ১৫ মার্চ বিকেলে বিলে মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল হকের সঙ্গে আপন চাচা আব্দুল হাশেমের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। ১৬ মার্চ ভোরে সেহেরী খেয়ে নুরুল হক মাছ ধরতে বাড়ি থেকে বের হলে চাচা আব্দুল হাশেম, তার ছেলে বাবু ও সোহাগ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে। তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা বলেন, হামলা ঘটনায় আগেই মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে বাবু নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি নিয়মিত হত্যা মামলা হিসেবে গৃহীত হবে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর