বাসভাড়া নিয়ে ঝগড়া, যাত্রীর পিটুনিতে চালক-কন্ডাকটর নিহত

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম

সাভারের আশুলিয়ায় বাসে বাড়তি ভাড়া আদায়ের জেরে যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হয়ে বাসের চালক ও কন্ডাকটরের মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুর দুইটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন, ইতিহাস পরিবহন বাসের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের কন্ডাকটর ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। তারা বর্তমানে রাজধানীর মিরপুরে বসবাস করে আসছিলেন।

বাসের সহকারীর বরাত দিয়ে আশুলিয়া থানার ডিউটি অফিসার নোমান পুলিশ জানায় বলেন, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটি বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদর সঙ্গে তর্ক-বির্তক হয়। এসময় এক যাত্রী তাদের মারধরের হুমকি দেয়। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ডাকটরকে মারধর শুরু করে। এসময় বাসের সহকারী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় চালক ও কন্ডাকটরকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর